, ,

লোহাগাড়ায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লোহাগাড়া উপজেলা শাখার জাঁকজমকপূর্ণ নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান

নিউজটি শেয়ার করুন

চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লোহাগাড়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। নতুন নেতৃত্ব ও নতুন দায়িত্ব হাত ধরে স্বর্ণ ব্যবসায়ীদের ঐক্য, সুশাসন ও ব্যবসার উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে।

গত শনিবার ১লা আগস্ট দুপুরে উপজেলার আমিরাবাদ সদর ইউনিয়নের ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকার বিপুল সংখ্যক স্বর্ণ ব্যবসায়ী, উপদেস্টা মন্ডলী, ও সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের নব নির্বাচিত সভাপতি বাবু কৃষ্ণ রঞ্জন নাথের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট প্রকাশ কান্তি নাথ-ও প্রভাষক বাবলু শংকর নাথের এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনালগ্নে আল্বহাজ আবুল বশরের কোরান তেলোয়াত ও শিক্ষক পলাশ দাশের গীতা পাঠের মাধ্যমে অনুষ্টান সূচনা করেন।।

স্বাগত বক্তব্য উপস্থাপন করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম চৌধুরী( শহীদ)

বাজুস চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রনব শাহা নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে প্রনব শাহা বলেন, “স্বর্ণ ব্যবসাকে আধুনিক শীর্ষ স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক করতে বাজুস নিরলসভাবে কাজ করছে। লোহাগাড়ার নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমর দৃঢ় বিশ্বাস।।

এসময় আরও উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজল বণিক ও হিরন্ময় ধর, সাবেক সাধারণ সম্পাদক অমল কান্তি ধর, সাবেক সহ-সভাপতি সুজিত কান্তি ধর।।
এছাড়া আরে উপস্হিত ছিলেন লোহাগাড়া শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফারুক ও খোরশেদুল আলম, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় হাজরী সানি ও রুপন ধর, অর্থ সম্পাদক স্বপন ধর, সহ-অর্থ সম্পাদক শুভাশীষ ধর, সদস্য জয় ধর, কৃষ্ণ পদ ধর, মিন্টু দাশ, অভিনন্দ নাথ, অন্তিম ধর অর্ঘ্য, জুয়েল কান্তি নাথ, মিশু ধরসহ সমিতির নেতৃবৃন্দ।।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, অনিয়ম প্রতিরোধ,স্ব স্ব ক্রেতাদের আস্থা বৃদ্ধি এবং বাজুসের সাংগঠনিক কার্যক্রমকে মজবুত ও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।