নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৫৫০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার ২৫ আগস্ট রাত ১০:০৫ ঘটিকায় উপজেলার ওয়ালিয়া বাজারস্থ ১নং আসামির সবজি দোকানে অভিযান চালিয়ে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোল্লা সোহেল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের আটক করেন।আটককৃতরা হলেন— উপজেলার ধুপইল (ফারাজিপাড়া) গ্রামের মোঃ আবু বক্কারের ছেলে মোঃ শামিম হোসেন (২৯) এবং একই এলাকার মোঃ কামরুজ্জামান ভেলুর ছেলে মোঃ আতিক হোসেন (২০)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে আসামি শামিম হোসেনের সবজি দোকানের ভেতর থেকে মাদক বেচাকেনাকালে তাঁদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৫৫০ টাকা উদ্ধার করা হয়।এ বিষয়ে লালপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিদের আজ (২৬ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







