, ,

লক্ষ্মীপুরে মাটির গাড়ি চাপায় এক তরুণ নিহত

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়নের পশ্চিম নুরুল্যাপুর গ্রামে সোমবার (৫ জানুয়ারি) সকালে মাটিবাহী হাইড্রোলিক পিকআপ গাড়ির চাপায় ফাহিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। 

নিহত ফাহিম ওই গ্রামের মিস্তিরি বাড়ির কামাল হোসেনের ছেলে। ফাহিম মাঠে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ফাহিম মাটি পিকআপে তুলার সময় গাড়ির নিচে চাপা পড়লে তার মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাহিমের।

চরশাহী দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পিকআপ চাপায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।