, ,

লক্ষ্মীপুরে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি সনদপএ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ পুলিশ মেধাবৃওি প্রাপ্তদের মাঝে ( ২০২৪ ও ২০২৫) অর্থ বছরের ক্রেস্ট, সম্মানী ভাতা ও সনদপএ হস্তান্তর করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মহোদয়।

বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২৬ তারিখে জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার হস্তান্তর করা হয়।

বাংলাদেশ পুলিশে কর্মরত সকল পদ-মর্যাদার কর্মকর্তা- কর্মচারীদের (নন-পুলিশসহ) সন্তান যারা ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ (জিপিএ-৫) প্রাপ্ত হয়েছেন তাদেরকে মাননীয় ইন্সপেক্টর জেলারেল অব পুলিশ( আইজিপি) বাংলাদেশ হতে প্রাপ্ত মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ এর ক্রেস্ট, সম্মানী ভাতা ও সনদপএ হস্তান্তর করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার  মোঃ আবু তারেক।
এসময় তিনি বলেন, এ পুরস্কার পাওয়ার মাধ্যমে পুলিশে কর্মরত কর্মকর্তাগণ যেমন উৎসাহ পাবেন তেমনি তাদের সন্তানরাও লেখা – পড়ার প্রতি আরও মনোযোগী হবে।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল),  মোহাঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এহসানুল হক, মেডিকেল অফিসার, ডাঃ ফাতেমাতুজ জোহরা, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।