, ,

রিরামপুরে রাস্তার দাবিতে ঝাড়ু মিছিল, ইউপি চেয়ারম্যান অপসারণের দাবি

নিউজটি শেয়ার করুন

মোঃ জয়নাল আবেদীন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে সড়ক নির্মাণ ও উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার অপসারণের দাবিও জানান মিছিলকারীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এতে চালা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন।
মিছিলকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় সড়ক যোগাযোগের সমস্যা রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, নারী, বয়স্ক ও রোগীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তার উন্নয়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ সময় চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, চাঁদাবাজি, ভূমিদখল ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ তুলে তার চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তার সমস্যা সমাধান ও চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের দাবি জানান।
মিছিল শেষে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে দ্রুত সড়ক উন্নয়নসহ তাদের দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।