, ,

রায়পুরে বর্ণমালা একাডেমীর জমকালো ফল উৎসব: চারা প্রদর্শনী ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ

নিউজটি শেয়ার করুন

ঐতিহ্যবাহী নানান জাতীয় ফলজ এর সাথে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরের রায়পুর বর্ণমালা একাডেমীর উদ্যোগে এক বর্ণাঢ্য ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।২০ জুন (শনিবার) দিনব্যাপী স্কুল কর্তৃপক্ষের ব্যতিক্রমী এই আয়োজনে শতাধিক প্রজাতির দেশি-বিদেশি ফল এবং ফল দিয়ে তৈরি নানা পদের মুখরোচক খাবার প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে উৎসব শেষে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

​বর্ণমালা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে সাজানো হয়েছিল বাহারি ফলের পসরা। মেলায় আম, জাম, কাঁঠাল, লিচুর মতো চেনা ফলের পাশাপাশি অনেক বিলুপ্তপ্রায় ও বিদেশি ফলসহ ১০০ প্লাস (শতাধিক) প্রজাতির ফল উপস্থাপন করা হয়। শুধু আস্ত ফলই নয়, ফলকে উপজীব্য করে তৈরি বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, জুস ও নানাবিধ খাবারের প্রদর্শন ও পরিবেশন ছিল উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। কোমলমতি শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে বিভিন্ন ফলের নাম ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দেয়া।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউসার। তিনি তাঁর বক্তব্যে এই চমৎকার আয়োজনে কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন।

দৃষ্টিনন্দিতে এ আয়োজনে
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি- মো:সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক – মো: আলমগীর হোসেন,এ সময় তাঁরা ব্যবসায়ী ও সামাজিক মহলের পক্ষ থেকে স্কুলের এই শিক্ষণীয় উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতেও এমন আয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বর্ণমালা একাডেমীর প্রধান শিক্ষক জিয়াউল্লাহ মামুন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন,

​এই সচেতনতা বাড়াতে এবং সবুজায়নকে উৎসাহিত করতে অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা উপহার দেয়া হয়।

​উৎসবের সমাপনী পর্বে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশ নেন। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় এক আনন্দমেলায়।