, ,

রায়গঞ্জে ভূমি সেবার মান উন্নয়নে এসিল্যান্ডের লাগসই পদক্ষেপ এগিয়ে চলেছে সেবার দৃশ্যপট

নিউজটি শেয়ার করুন

‎
‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার‎, সিরাজগঞ্জ
‎
‎সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমি সেবার মান উন্নয়নে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানার নানামুখী লাগসই পদক্ষেপ। এগিয়ে চলেছে উপজেলা ভূমি অফিসের পুরানো গতিহীন সেবার দৃশ্যপট জানা যায়,বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা এ উপজেলায় যোগদানের পর ভূমি সেবার মান উন্নয়নে তাঁর অফিস ষ্টাফ সহ উপজেলার ৯ টি ইউনিয়নের নায়েবদের নিয়ে তিনি দফায় দফায় একাধিকবার বৈঠক করেছেন। তাঁর চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি আর মেধা শক্তি কাজে লাগিয়ে পুরানো গতিহীন ভুমি সেবার মান পাল্টে দিয়ে নতুন আঙ্গিকে গতিশীল ভূমি সেবার মান উন্নয়নে কাজ শুরু করেছেন। এতে মাত্র কয়েক দিনের ব্যবধানে ৩ হাজারের বেশি নামজারির মিস কেস নিষ্পত্তি করে তিনি প্রমান করলেন চেষ্টার অসাধ্য কিছুই নেই। শুধু তাই নয় ভূমি কর রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। ইজারাকৃত পুকুরের ইজারা প্রদানের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি। ইতি মধ্যেই ৪৭ টি ইজারাকৃত ছাড়া  পুকুর হতে ৭ টি পুকুর ইজারা দেয়া হয়েছে, বাকি গুলো ইজারা দেয়ার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট, মাদক কারবারির সাথে জড়িতদের বিরুদ্ধে ১৫ দিনের জেল। সেবার মান বৃদ্ধির জন্য গন শুনানী, অবৈধ দখল প্রতিরোধে চলেছে নিয়মিত অভিযান। বিভিন্ন বাজারে খাদ্য দ্রব্যর মান নিয়ন্ত্রণে চলছে নানামুখী নজড়দাড়ি। অতিরিক্ত দায়িত্ব পালনে পৌরসভার মানবিক কার্যক্রম পরিচালনায় ডিজিটাকাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ও প্রকল্প গুলো সমন্বয় করে চলেছেন। তাই এক দিকে ভূমি সেবায় আইনি জটলায় ভুমি মালিকদের অহেতুক হয়রানি অনেকাংশে হ্রাস পেয়েছে অন্যদিকে উপজেলার ভুমি মালিকেরা ভূমি সংক্রান্ত সহ বিভিন্ন আইনি জটলা নিরসনে খুঁজে পাচ্ছে আশার আলো।