, ,

রাজনগরে পূর্বশত্রুতার জেরে নিখোঁজ সুমনের বাড়িতে তাণ্ডব: প্রাণভয়ে নিখোঁজ সুমন, উদ্ধারের আকুতি পরিবারের

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উমরপুর গ্রামে পূর্বপরিকল্পিত শত্রুতার জেরে সুমন আহমেদ নামের এক ব্যক্তির বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী।

ঘটনার পর থেকে নিজের প্রাণ বাঁচাতে নিখোঁজ রয়েছেন ভুক্তভোগী সুমন আহমদের পরিবারের অন্যান্য সদস্যরা, ভুক্তভোগী সুমন আহমদের মা জানান বারবার এই সন্ত্রাসীদের হুমকির কারণে ২০২১ সাল থেকে উনার দুই ছেলে সুমন আহমদ এবং সোহেল আহমদ প্রাণ বাঁচাতে নিখোঁজ অবস্থায় রয়েছেন,সন্ত্রাসী চক্রটি বারবার আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে, বর্তমানে আমাদের বাড়িঘর ভেঙ্গে চুরমার করে ফেলছে এই এই সন্ত্রাসী চক্রটি , ২১ সাল থেকে এখন পর্যন্ত আমার দুই ছেলে নিখোঁজ অবস্থায় রয়েছেন, ছেলে সুনম এবং সোহেলকে বাড়ি ফেরার জন্য পথ চেয়ে আছেন বৃদ্ধা মা, এই নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।

ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের শত্রুতার জের ধরে গত ২৫ ডিসেম্বর পরিকল্পিতভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী সুমন আহমেদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আসবাবপত্র, দরজা-জানালা এবং ঘরবাড়ি ভেঙে তছনছ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীদের তান্ডবে মুহূর্তের মধ্যেই সুমনের সাজানো ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়।

নিখোঁজ ও পরিবারের উদ্বেগ
হামলার সময় সুমন আহমদের পরিবারের অন্যান্য সদস্যরা কোন মতে পালিয়ে জীবন রক্ষা করলেও, সন্ত্রাসীদের অব্যাহত হুমকি ও প্রাণনাশের হুমকি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সুমন আহমদের মা , হামলাকারীরা সুমনকে খুঁজে বের করে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে যাচ্ছে, এই ভয়ে তিনি আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন নাকি সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে গেছে—সেই আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তার স্বজনদের।

সুমনের পরিবারের একজন সদস্য কান্নাবিজড়িত কণ্ঠে বলেন:

“আমাদের ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই। কিন্তু তার চেয়েও বড় ভয় হচ্ছে সুমনের জীবন নিয়ে, সে সুমনা এবং সোহেল আমার দুটি সন্তান ২০২১ সাল থেকে নিখোঁজ অবস্থায় রয়েছে জানিনা ছেলেরা কোথায় আছে। আমরা আমাদের সন্তানদের অক্ষত অবস্থায় ফেরত চাই এবং প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের বিচার চাই।”

প্রশাসনের ভূমিকা
উমরপুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানান, প্রকাশ্যে এমন সন্ত্রাসী হামলা গ্রামীণ জনপদে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং সুমন আহমেদকে খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য যে, এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ সুমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।