, ,

যৌথ বাহিনীর অভিযানে পাচার থেকে রক্ষা পেলেন ৫ নারী শিশু ১ দালাল আটক

নিউজটি শেয়ার করুন

টেকনাফে কোষ্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্য বন্দি রাখা থেকে নারী শিশুসহ ৫ জন উদ্ধার হয়েছে। সেই সাথে ১ জন পাচারকারী  আটক করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।

কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ সিয়াম উল হক জানান অদ্য ২৬ অক্টোবর ২০২৫ ইং গেল রাত ২ টায় বাংলাদেশ কোষ্টগার্ড ও নৌ বাহিনী যৌথভাবে হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ে মানব পাচারকারীদের  আস্তানায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা থেকে ভিকটিমদের উদ্ধার করে এবং এক দালালকে আটক করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী বিদেশে  উন্নত জীবন যাপনের স্বপ্ন উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্ভুদ্ধ করে এনে জিম্মি করে রাখে। পরবর্তীতে তাদেরকে নির্যাতনের মাধ্যমে টাকা আদায় করে। সেইসাথে সুযোগ বুঝে মেরিন ড্রাইভ  সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়া প্রচার করে।

উদ্ধারকৃতদের এবং অপহরণকারীর  পরবর্তী আইনানুগ গ্রহণের ব্যবস্থা প্রক্রিয়াধীন।