আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মেলান্দহ উপজেলার রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরনবী মন্ডল।
জনসাধারণের দাবি—যোগ্যতা, সততা আর বলিষ্ঠ নেতৃত্বেই মেলান্দহে উন্নয়নের নতুন ইতিহাস গড়তে পারেন তিনি। একজন ‘ক্লিন ইমেজ’ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে এলাকায় তার বিশেষ পরিচিতি রয়েছে।
এলাকাবাসীর মতে, নূর নবী মন্ডল এমন একজন মানুষ যার কাছে রাজনীতি কোনো পেশা নয়, বরং আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকাই তার নেশা। সাধারণ মেহনতি মানুষের সুখ-দুঃখে দীর্ঘ সময় ধরে পাশে থাকায় তিনি আজ সর্বসাধারণের আস্থাভাজন হয়ে উঠেছেন। একজন ‘সাদামাটা’ মানুষ হিসেবে পরিচিত এই নেতার প্রতি সাধারণ মানুষের আবেগ অন্য উচ্চতায় পৌঁছেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা এবার এমন একজন প্রতিনিধি চান যিনি ক্ষমতার আগে জনতাকে প্রাধান্য দেবেন। স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন: “আমরা চাই নূর নবী মন্ডল কাকার মতো একজন সৎ ও নির্ভীক মানুষকে। যিনি আমাদের মনের ভাষা বোঝেন এবং যার দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা থাকে।”
মেলান্দহের সর্বস্তরের মানুষ মনে করেন, উপজেলার সার্বিক উন্নয়নে এবং ইনসাফ কায়েমে জনাব নূরনবী মন্ডলই যোগ্য বিকল্প। ভোট যেহেতু সাধারণ মানুষের মনের পরিচয়, তাই ক্লিন ইমেজের এই নেতাকে ঘিরেই আগামীর স্বপ্ন দেখছে মেলান্দহ উপজেলাবাসী।







