নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ প্রকল্পে ৭৫২ কোটি টাকা অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার নির্ঝর কনভেনশন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার।
সংবাদ সম্মেলনে বক্তারা মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের জন্য বরাদ্দ অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মুছাপুর রেগুলেটর কোম্পানীগঞ্জসহ উপকূলীয় এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পুনর্নির্মাণ হলে কৃষি, মৎস্য, পানি ব্যবস্থাপনা ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল উদ্দিন, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহছান উল্যাহ শিপন ও রহমত উল্যাহ ফারুকী।
যুবদলের নেতাদের মধ্যে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল ও সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ।
স্বেচ্ছাসেবক দলের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতোয়ার হোসেন পাভেল, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ।
এ ছাড়া ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সাইফুল ও সদস্য সচিব মেহেদী হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পেশাগত ও ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করায় বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন এবং মালয়েশিয়ায় অবস্থান করায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তারা বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।






