ডিএমপি’র মুগদা থানার এস, আই মোমেন ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলার আসামীদের সাথে সখ্যতা, উঠা বসার অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, বিগত ২৭ জানুয়ারী ২০২৬ তারিখে সিনিয়র সাংবাদিক ও জাসদ ( শাজাহান সিরাজ ) কেন্দ্রীয় সভাপতি কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক কে মুগদা বড় মসজিদের কাছে আলমগীরের পান দোকানের সামনে গতিরোধ করে ৭০ / ৮০ জন সঘবদ্ধ জনতা তাকে মারধর করতে করতে, মুগদা থানায় নিয়ে যায়। এই সংক্রান্তে তিনি বাদী হয়ে গত ১৩/৪/২০২৬ ইং ডিএমপির মুগদা থানা মামলা রুজু করেন। মুগদা থানার মামলা নং ১১ তারিখঃ ১৩/৪/২০২৬। মামলার তদন্ত কর্মকর্তা এস, আই মোমেন। তিনি শুরু থেকে বাদীর সাথে অশোভন আচরণ করেন। আসামীদের সাথে মিলে বাদীর বিরুদ্ধে জিডি করান। মামলা দিয়ে হয়রানীর পায়তারা করছেন। গত ১৫/৫/২০২৬ তারিখ রাত অনুমান ১২ ঘটিকায় হয়রানীর উদ্যেশে এস, আই রায়হানকে বাদীর বাসায় পাঠান। এসব বেআইনী কাজের জন্য বাদী আইনগত পদক্ষেপ নিচ্ছেন।







