, ,

মিরপুর মডেল থানার ঝোপঝাড় থেকে উদ্ধার হলো পরিত্যক্ত চায়না রাইফেল

নিউজটি শেয়ার করুন

রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে উদ্ধার হওয়া অস্ত্রটি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখে পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া অস্ত্রটি একটি জং ধরা চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬ বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি জানিয়েছে, অস্ত্রটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।