, ,

মিডিয়ায় ব্যাপক আলোচনার ঝড় তুলেছে নাটক ‘বাবার বিয়ে’

নিউজটি শেয়ার করুন

সময়ের জনপ্রিয় নির্মাতা জয় রাফির পরিচালনায় নির্মিত এই নাটকের প্রতিটি পর্বই দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। গল্পের আবেগ, অভিনয় আর নির্মাণশৈলীর কারণে নাটকটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মিমি খন্দকার। নির্মাণে নিজের দক্ষতার ছাপ রেখেছেন পরিচালক জয় রাফি।
‘বাবার বিয়ে’ নাটকে অভিনয় করেছেন জাহিদ আশিক, মৌমিতা বিশ্বাস শুভ, শিশু শিল্পী টিউলেট পারভিন, বিপনু চৌধুরী, মিঠু সাইদ, সূর্য চৌধুরীসহ আরও অনেকে।
নাটকটির চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন জীবন চন্দ্র দাস। রূপসজ্জায় ছিলেন মাইনুল সাগর।
গল্প, অভিনয় ও নির্মাণের সমন্বয়ে ‘বাবার বিয়ে’ এখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। নাটকটির প্রযোজনায় রয়েছে পিপিজে ড্রামা।
নির্মাতা জয় রাফি বলেন, দর্শকদের ভালোবাসা এভাবে পেলে ‘বাবার বিয়ে’ নাটকটি ১০০ পর্ব পর্যন্ত নির্মাণের চিন্তাধারা রয়েছে।