, ,

মানবিকতার দৃষ্টান্ত: দাউদকান্দি গৌরীপুর পুলিশ ফাঁড়ির এ এস আই সিদ্দিকুর রহমান

নিউজটি শেয়ার করুন

মোঃ আবু হানিফ কুমিল্লা প্রতিনিধি: দাউদকান্দি গৌরীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এ এস আই) সিদ্দিকুর রহমান তাঁর দায়িত্ব পালনেই নয়, মানবিক আচরণ ও জনসেবার মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তিনি প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে কঠোরভাবে দমন করা,দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া কিংবা সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলস প্রচেষ্টা—সব ক্ষেত্রেই তিনি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন।

স্থানীয়রা বলেন, সিদ্দিকুর রহমান শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, তিনি মানুষের বন্ধু ও সহযোগী। তাঁর আন্তরিকতা ও বিনয়ী আচরণ পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা বাড়িয়েছে বহুগুণে।

মানবিক পুলিশ হিসেবে এ এস আই সিদ্দিকুর রহমান প্রমাণ করেছেন—“জনতার পুলিশ” কেবল একটি স্লোগান নয়, এটি বাস্তবেও সম্ভব যখন দায়িত্ববোধ ও মানবতার মেলবন্ধন ঘটে।