, ,

মাগুরা জুলাই গণ-অভ্যুত্থানে ১০ শহীদের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিউজটি শেয়ার করুন

মো: মোজাফফর হোসেন মুন্না, মাগুরা -শ্রীপুর প্রতিনিধি: মাগুরায় জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মেহেদী হাসান রাব্বি সহ ১০ শহীদদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল মাগুরা শহরের রাজপথ।

২৯ এপ্রিল বুধবার বেলা১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ছাত্র জনতা ও শহীদ পরিবার একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভকারীরা বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবি জানান।মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ শেষে জেলা আদালত ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে শহীদ রাব্বির স্ত্রী বলেন, আমি আমার বাচ্চাকে সাথে নিয়ে স্বামী হত্যার বিচার চাইতে এসেছি।মাগুরাবাসি আপনারা চুপ কেন? জেলা বিএনপি আপনারা চুপ কেন? রাব্বি হত্যার বিচার না হলে আর রাব্বি জন্ম নেবে না।
সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা সকল শহীদের খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।