, ,

মাগুরার শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে

নিউজটি শেয়ার করুন

মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল দক্ষিণ পাড়া গ্রাম নিবাসী মোঃআনছার আলী মোল্লার কন্যা ও মালয়েশিয়া প্রবাসী মোঃ শাহাজাহান শেখের স্ত্রী মোছাঃ রাজিয়া সুলতানার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা পয়সা ও স্বর্নালংঙ্কার চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র।

২৯জুলাই বুধবার ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় এঘটনা ঘটেছে বলে জানান প্রবাসীর স্ত্রী রাজিয়া সুলতানা।প্রতিদিনের মতোই রাতের খাওয়া দাওয়া শেষে ছেলে মেয়ে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ কোন কিছুর স্পর্শ পেয়ে ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখতে পান তার এক হাত চেপে ধরে রেখেছেন একজন মুখোশধারী তার হাতে ধারালো বটি। তাকে ও তার ছেলে মেয়েকে হত্যার ভয় দেখিয়ে ঘরে থাকা নগদ ৬৫ হাজার টাকা ও প্রায় ৪-৫ ভরি স্বর্ণালংঙ্কার নিয়ে পালিয়ে যায়।

পরে তারা দেখতে পান চোরেরা প্রথমে রান্না ঘরের তালা ভেঙ্গে ধারলো বটি সঙ্গে নিয়ে ঘরের মেনই গেটের তালা ভাঙ্গতে না পেরে পাশের রুমের জানালার থাই গ্লাস ভেঙ্গে কোটা দিয়ে সিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে।

সকালে সংবাদ পেয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।