, ,

মাওলানা আতিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পূর্ব চরকাঁকড়া ছাত্রকল্যাণ সংস্থা

নিউজটি শেয়ার করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রংমালা দারসসুন্নাহ মডেল আলিম মাদরাসার সহকারী অধ্যাপক, হৃদয়নগর আলী ফকির জামে মসজিদের খতিব এবং পূর্ব চরকাঁকড়া ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাওলানা আতিকুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘পূর্ব চরকাঁকড়া ছাত্রকল্যাণ সংস্থা’।

​সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫ নম্বর ওয়ার্ডের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোনো গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই মাওলানা আতিকুর রহমানের সালাতের তিলাওয়াত ও আলোচনার বিষয়বস্তুসহ নানা বিষয়ে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাঁকে নিয়ে এলাকাবাসীর মধ্যে বিতর্ক রয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

​বিবৃতিতে বলা হয়, মাওলানা আতিকুর রহমান হৃদয়নগরসহ আশপাশের এলাকায় একজন সুপরিচিত আলেম, ধর্মীয় শিক্ষক ও দায়িত্বশীল সামাজিক ব্যক্তিত্ব। দীর্ঘ দিন ধরে স্থানীয় মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা, সুনাম ও সামাজিক অবদান সুপ্রতিষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য ছাড়া একটি উদ্দেশ্যপ্রণোদিত মহল তাঁর মর্যাদা ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে, যা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশকে বিনষ্ট করে।

​এমতাবস্থায়, এ ধরনের দায়িত্বেজ্ঞানহীন ও মানহানিকর অপপ্রচারের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন এই সামাজিক অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ আইনি ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করা হয়।