জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীনবরণ কনসার্টের স্টেজে বসাকে কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল রাত (১৬ সেপ্টেম্বর ২০২৬) সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, জবি শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয় এবং পরবর্তীতে তা লাঠিসোঁটা নিয়ে তা সংঘর্ষে রূপ নেয়।
উক্ত ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্যাম্পাসজুড়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পর আবারো সামনে এলো জবি ছাত্রদলে ‘বিদ্রোহী’ গ্রুপের নেতা হিসেবে পরিচিত চাঁদাবাজি, সাংবাদিক সংগঠন দখলের চেষ্টা, ক্যাম্পাসে সাংবাদিক পেটানো সহ নানা কারনে দল থেকে শোকজ খাওয়া বিতর্কিত সুমন সর্দারের নাম।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রদল নেতা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে বারবার বিতর্কিত করার পরে ও সুমন সর্দারের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কোন শক্তিশালী প্রদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না যা আমাদের হতাশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সুমন সর্দারকে এখনই না থামালে ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে শৃঙ্খলা চেইন অফ কমান্ড বলে কিছু থাকবে না।







