, ,

ভুল তথ্য দিয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলির পায়তারা

নিউজটি শেয়ার করুন

অর্থের বিনিয়োগে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে লটারীর মাধ্যমে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলীর পায়তারা করা হচ্ছে। এতে সহযোগিতা করছেন দীর্ঘদিন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় কর্মরত এও-আজগর আলী ও অফিস সহকারী রাজিব।

মূলত ইউনিয়ন পরিষদের প্রাণ, দক্ষ হিসাব সহকারীদের উপরোক্ত কতিপয় ব্যক্তির স্বার্থে ইউনিয়ন পরিষদের হিসাব সংক্রান্ত কাজে ব্যঘাত সৃষ্টির লক্ষে, দক্ষদের লটারির মাধ্যমে বদলির করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, ‘হিসাব সহকারীদের বদলীতে সফলতা পাওয়ার পর বিপুল পরিমান অর্থের বিনিয়োগে, প্রশাসনকে ভুল তথ্য দিয়ে লটারীর মাধ্যমে ইউপি প্রশাসনিক কর্মকতাগণের বদলীর পায়তারা করা হচ্ছে।’
সংশ্লিষ্টদের দাবি সরকারের নির্বাচন প্রস্তুতিকালীন সময়ে আগামী ডিসেম্বর পর্যন্ত বদলী বন্ধ থাকলে জনগণের সেবার হয়রানি থেকে রক্ষা পাবে। পাবলিক তথ্য অনুযায়ী হিসাব সহকারীদের বদলীর কারণে অনেক ইউনিয়নে পাবলিক হয়রানীর স্বীকার হচ্ছে। পরবর্তীকালে নির্বাচিত চেয়ারম্যান থাকাকালীন ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলী হলে ইউনিয়ন পরিষদের সেবায় জনগণ ভোগান্তিতে পরবে না।
দীর্ঘদিন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় কর্মরত দুইজনের সিন্ডিকেট এও-আজগর আলী ও অফিস সহকারী রাজিবকে এ শাখা থেকে বদলী করলে, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা এব; ইউপি প্রশাসনিক কর্মকতাগণ বিভিন্ন হয়রানি ও ভোগান্তি থেকে রক্ষা পাবে।