, ,

ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ আজ দেশে এসেছে।

নিউজটি শেয়ার করুন

নিহত বাংলাদেশিদের মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় সম্পন্ন করে। 

বংলাদেশ ও ভারতের  আনুষ্ঠানিকতা শেষে শনিবার বিকাল ৫ টার দিকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আসলে নিহতদের স্বজনরা মরদেহ গ্রহণ করেছেন।

নিহতদের মধ্যে কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম হোসেন (৬৪); ঢাকার সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ির আহমেদ বাবু (৪০) মরদেহ দেশে ফিরেছে। তবে দুপুর ১২টার দিকে সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে তাঁর স্বজনরা গ্রহণ করেছেন, সাতক্ষীরা কালিগঞ্জের রেবতী রাণীর মরদেহ কলকাতা থেকে তাঁর স্বজনরা গ্রহণ করেছেন এবং তাঁর মরদেহ ভারতেই সৎকার হবে বলে জানা গেছে।