, ,

ভাঙ্গায় বাসের ধাক্কায়  বাস খাদে পুলিশ অফিসারের স্ত্রী নিহত, আহত ১৫

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় বাস খাদে পড়ে এক পুলিশ অফিসারের স্ত্রী নিহত হয়েছেন, এ সময় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী নামক এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ অফিসারের স্ত্রী বরিশালের আগৈলঝাড়া উপজেলার রথপুর গ্রামের এসআই নজরুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার(৪০)।
এসআই নজরুল ইসলাম  তিনি নারায়ণগঞ্জের গার্মেন্টস এলাকায় কর্মরত ছিলেন, তিনি স্ত্রীকে সাথে নিয়ে পাশাপাশি সিটে বসে বাড়ি ফিরছিলেন বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউরো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব -১২-৩৮৯৩) শ্যামলী পরিবহনের আরেকটি বাস(ঢাকা মেট্রো ব-১৫-০১০১) ঘটনাস্থল থেকে ওভারটেক করার সময় পিছন থেকে ওই বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো পরিবহনের বাসটি রাস্তর খাদে পড়ে উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গার ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ সময় বাসের নিচে চাপা পড়ে শামসুন্নাহার বেগম (৪২) নামের ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
আহতদের মধ্যে রয়েছেন-নুরু চাকলাদার (৬৫), জাহাঙ্গীর হাওলাদার (৪২), ইসলাম বিশ্বাস (৬৫), হাছান (৩০), হান্নান (৬২), মারিয়া (১৫), মনির গাজী (৪৫) ও রাবেয়া (৮)। তাঁদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুজ্জামান বলেন, পিছন থেকে এক বাসের ধাক্কায় অন্য বাসটি রাস্তার খাদে পড়ে এক পুলিশ অফিসারের স্ত্রী নিহত হন, এবং কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন,  ঘাতক বাস শ্যামলী পরিবহনকে আটক করা হয়েছে।