, ,

ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন।

নিউজটি শেয়ার করুন

ঢাকা উত্তরা ব্যাংক গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ব্যাংকার্স ফোরামের উদ্যোগে গতকাল সোমবার (১৩/০৭) এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আধুনিক সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচি পালন শেষে পথসভায় বক্তারা দ্রুত সুষ্ঠ বিচারের মাধ্যমে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
কৃষি ব্যাংক নবীনগর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল নোমান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক নবীনগর শাখার ব্যবস্থাপক আবু নোমান কাউসার, জনতা ব্যাংক ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, রূপালী ব্যাংক ব্যবস্থাপক আশিকুর রহমান, অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক আব্দুল জব্বার, আল আরাফাহ ব্যাংক ব্যবস্থাপক আলাউল হক, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সুমন উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, গত ৬ জুলাই উত্তরা ব্যাংকের গোপীনাথপুর শাখায় টাকা প্রদানের দেরি হওয়ায় এক উত্তেজিত গ্রাহক অতকৃতভাবে ব্যবস্থাপকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে রক্তাক্ত আহত করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে ৭ জুলাই চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।