, ,

বীর মুক্তিযোদ্ধা ও রোটারীয়ান সুলতান মাহমুদুর রহমান বাবুর ৭৫তম জন্মবার্ষিকী ও স্মরণসভা

নিউজটি শেয়ার করুন

আজ বিকাল ৪ ঘটিকায় জাহানারা ফাউন্ডশনের আয়োজনে ৩১হাজী উসমান গণি রোড আলুবাজারে সংগঠনের সভাপতি জিনাত পারভীনের সভাপত্বিতে গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক, মানুষের শুভাকাঙ্খী ও জাদুঘর সুহৃদ সুলতান মাহমুদুর রহমান বাবু র ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন ও স্মরণ সভা জাতীয় জাদুঘরের কর্মকর্তা এম. এ. মোবিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় মরহুমের আলোকিত কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল দে. এড. এম এ গণি, সভাপতি মন্ডলীর সদস্য এড আবদুল গফুর, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক এড. আসাদুল্লাহ তারেক, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, আবদুল হালিম, ওয়ার্কাস পার্টি ঢাকা দক্ষিণের সধারণ সম্পাদক কিশোর রায়, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম রাব্বানী, হেরিটেজ ফাউন্ডশনের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঢাকা রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিষ্টার শাফায়েত উল্লাহ, জাহানারা ফাউন্ভশনের সাধারন সম্পাদক আনজালুর রহমান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সাধারন সম্পাদক ডা. মোস্তাক আহমেদ, গণতন্ত্রী পার্টি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম, আহমেদ বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রওনক আফজা প্রমূখ।
সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তাগণ বলেন তিনি নিলোর্ভ, স্পষ্টবাদী রাজনীতি ও সমাজ সচেতন একজন মানবিক মানুষ ছিলেন, মহান মুক্তিযুদ্ধেবাঙ্গালীর স্বাধীকার আদায়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালনকারী, মুক্তিযুদ্ধের সময় উনার ভূমিকা শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিলনা বাঙ্গালী জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত থেকে দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধাদের জন্য তথ্য, আশ্রয়, রসদ ও জনসমর্থন গড়ে তোলার কাজে তিনি সম্পৃক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ ও সামাজিক এবং মানবিক কাজের জন্য তিনি এলাকাবাসী ও জাতির নিকট স্মরনীয়।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘকাল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহন করেন।
সমাজ ও জনসেবার কাজে তিনি বিশ্ববরণ্য ব্যক্তিদের সাহচর্য পান বাংলাদেশ সরকারের অন্তবর্তী কালীন প্রধাণ ড. মুহাম্মদ ইউনুস, সাবেক প্রধাণ মন্ত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, সাবেক রাষ্টপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, ৭১ মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ভারতের সাবেক প্রধাণ মন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম, বিশ্বের সর্বপ্রথম এভারেষ্ট বিজয়ী এডমন্ড হিলারী, মাদার তেরেসা, ভারতের সাবেক প্রধানমণ্ত্রী নরসীমা রাও, উপ রাষ্ট্রপতি ভেক্টারামন, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা, ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী, পর্তূগালের সাবেক প্রেসিডেন্ট এ্যনাটোনিও ডি এ্যলমিডা দের সাহচর্য পেয়ে তিনি মানব হিতৈষী কর্মকান্ড পরিচালনা করে গেছেন।
তিনি ঢাকা রোটারী ক্লাবের সাবেক সভাপতি, জাতীয় হার্ট ফাউন্ডশনের সহ সভাপতি, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ শান্তি পরিষদের সহ সভাপতি, ঢাকা সমিতির সাবেক সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে ওব্যক্তিগত ও পারিবারিক সহযোগীতায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও সামাজিক কল্যাণমূলক কাজ করে গেছেন, সুলতান মাহমুদুর রহমান বাবু গত২৮ জুলাই ২০২৫ ঢাকা নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
ব্যাক্তি জীবনে তিনি ছিলেন সহজ সরল বন্ধুবৎসল ও দৃঢ়চেতা, সুলতান মাহমুদুর রহমান বাবুর জীবন ও কর্ম সকলের প্রেরণার উৎস।

প্রেস বিজ্ঞপ্তি