প্রিয়ন্ত মন্ডল :
রাজধানী ঢাকার ধানমন্ডির সাঈদানা কমিউনিটি সেন্টারে এক জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. শাহ আলম খোকন এবং তাঁর সহধর্মিণী তানজিলা রত্না-র আদরের কন্যা তাসনিম আলম আইভী-এর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ আয়োজনে বর হিসেবে উপস্থিত ছিলেন মো. থানভিরুল হক রিজভী, পিতা মরহুম মো. রাবিউল হক ও মাতা তাহমিনা হক-এর একমাত্র পুত্র। ইসলামী শরিয়াহ মোতাবেক পবিত্র আকদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নবদম্পতির নতুন জীবনের সূচনা হয়।
বিয়ের অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অতিথিদের পদচারণায় পুরো অনুষ্ঠানস্থল ছিল মুখরিত ও প্রাণবন্ত। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি অতিথিদের জন্য ছিল বিশেষ আপ্যায়ন ও নৈশভোজের ব্যবস্থা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বিবাহ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র বন্ধন। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, দায়িত্ববোধ এবং মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের মাধ্যমে একটি সুখী ও আদর্শ পরিবার গড়ে ওঠে। তারা নবদম্পতির জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনকে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ করে দেন।
অনুষ্ঠানে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক অশোক ধর উপস্থিত থেকে নবদম্পতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা এই পবিত্র সম্পর্ক নবদম্পতির জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ ও সাফল্য। এ সময় তিনি বর-কনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠান শেষে নবদম্পতির কল্যাণ, সুখী দাম্পত্য জীবন এবং উভয় পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং নবদম্পতির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।







