কক্সবাজার টেকনাফ বাহার ছড়া শীলখালীতে প্রাইভেটকার যোগে ইয়াবা পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোস্তাক নামে চালককে আটক করেছে ৬৪ বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি’র পক্ষ থেকে জানান , অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ ইং আনুমানিক ১১২০ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ হেনরি (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের দ্বিতীয় আসনধারী এবং চালকের বাম পাশের দরজার ভিতরে অভিনব কায়দায় ০৩ টি কালো টিউব এর মধ্যে লাল, কালো ও হলুদ রঙের স্কচটেপে মোড়ানো ১২টি পোটলা তে মোট ২৬,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আটক করা প্রাইভেটকারের চালক মোস্তাক আহমেদ (৩৪), পিতা- মৃত চান মিয়া, গ্রাম-মাঠ পাড়া লেংগুর বিল , ডাকঘর -টেকনাফ, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজার।
উদ্ধার করা ইয়াবা , জব্দকৃত প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন ।







