কবি আসাদ কাজল,শিল্পী পলাশ, চিত্রনায়িকা সুজাতা, চিত্রনায়িকা নূতন । চার ভুবনের চার বাসিন্দা। তারা থাকবেন কবি রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় ঈদের “চাওয়া পাওয়ায় -“ঈদ উদযাপনে কারা বেশী আনন্দ করে? নারী নাকি পুরুষ?”শিরোনামে তারকাতর্ক পর্বে “।
এ পর্বে আমন্ত্রিত অতিথি কবি আসাদ কাজল এ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সত্যিই ভালো লেগেছে। কারন তারকা তর্কে বলতে পেরেছি, পুরুষের কেনাকাটার চাপ ও দায়িত্ব থেকে মুক্তির আনন্দ, সামাজিক ও ধর্মীয় জমায়েত, পুরুষের রান্না-বান্নার ঝামেলামুক্ত থাকার আনন্দ, ভ্রমণে পুরুষের স্বাধীনতা, সালামী দেয়া নেয়ার আমেজ, কর্ম বিরতি শেষে পুরুষের মানসিক প্রশান্তির আনন্দসহ নানা যুক্তি। তিনি ঈদকে পুরুষের দায়িত্বমুক্ত দিবস বলেও মত প্রকাশ করেন।
কবি রেজাউদ্দিন স্টালিন বলেন,” ঈদ উদযাপনে কারা বেশী আনন্দ করে? নারী নাকি পুরুষ? এর পক্ষে বিপক্ষে উভয় পক্ষই ভালো বলেছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ যুক্তি উপস্থাপন করেছেন।
এই জমজমাট এ অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে ঈদের অনুষ্ঠান মালায় ।







