মুহাম্মদ মোজাম্মেল হোসেন ( সন্দ্বীপ প্রতিনিধি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে সন্দ্বীপে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে, সন্দ্বীপ উপজেলা সদরে র্যালি করার পর দলীয় কার্যালয়েরস মুখে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সন্দ্বীপ থেকে নির্বাচিত বিএনপি দলীয় সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা
সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর এর সঞ্চালনায় এ পথসভায় সভাপতিত্ব করেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এমপি মোস্তফা কামাল পাশা বলেন – বিএনপি একটি বড় দল,একে
শক্তিশালী রাখতে হলে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের সন্দ্বীপ কে সামনের দিকে এগিয়ে নিতে হলে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। আগামীর বাংলাদেশ গড়তে হলে এবং দলকে সুশৃঙ্খল রাখতে হলে একটি সুশৃঙ্খল ও আদর্শিক কর্মীবাহিনী গড়ে তোলার বিকল্প নেই। কোনো অবস্থাতেই কোনো চাঁদাবাজ-মাস্তান, সন্ত্রাসি ও মাদক কারবারি কে দলে আশ্রয়- প্রশ্রয় দেয়া হবে না।
পথসভায় উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি,
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।






