দীর্ঘ ১৬ বছর পর গত ২২ ই নবেম্বর ২০২৫ শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ফেনী জেলা ইউনিট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে
১. সহ-সভাপতি পদে জিয়া উদ্দিন মিষ্টার ৬৪৩ ভোট
২. সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন ৫০৩ ভোট
৩. রাসেল পাটোয়ারী – ৪৯২ ভোট
৪. শরিফুল ইসলাম অপু- ৩৩০ ভোট
৫. মেজবাহ মিয়াজি – ৩২৩ ভোট
৬. ওসমান গনি রাসেল -২৯৭ ভোট
৭. এম এ ইমরান -২৯৫ ভোট
পেয়ে নির্বাচিত হয়।এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুন উপস্থিত সাংবাদিকদেরকে বলেন এ জয় শুধু আমার একার নয় এই জয় ফেনী জেলা রেডক্রিসেন্ট সোসাইটির যারা আজীবন সদস্য তাদের সকলের কারন তারা আমাকে দোয়া, ভালোবাসা আর বিশ্বাস এর জায়গা থেকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। এ জন্য তিনি সকলকে কৃতজ্ঞতা জানান।এবং তিনি আরো বলেন আমার উপর যে বিশ্বাস নিয়ে এই দায়িত্ব দিয়েছে তা যেন আমি আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে পারি এবং আপনাদের কার্যনির্বাহী পরিষদের সহ -সভাপতি জিয়াউদ্দিন মিষ্টার ভাই ও সকল সদস্যকে নিয়ে আমরা যেন আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথ পালন করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।







