, ,

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

নিউজটি শেয়ার করুন

হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংগ্রামী মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান-এর তত্ত্বাবধানে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছেন। আগামীকাল তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নির্বাহী সদস্য ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এক বিবৃতিতে মো. মোজাম্মেল হক চৌধুরীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশব্যাপী তাঁর শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সমর্থক, ভক্ত-অনুরাগী এবং সর্বস্তরের দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আজ বিকেলে মো. মঞ্জুর হোসেন ঈসা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে মো. মোজাম্মেল হক চৌধুরীকে দেখতে যান এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন।
বর্তমানে মো. মোজাম্মেল হক চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৬ষ্ঠ তলার ৩২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তি, দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে দ্রুত আরোগ্য দান করুন—আমিন।