, ,

বন্যার দুর্যোগেও থামেনি ইয়াবা পাচার: উখিয়ায় রোকসানার ব্যাগে ১০ হাজার ইয়াবা

নিউজটি শেয়ার করুন

টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চল যখন বন্যায় বিপর্যস্ত, বহু মানুষ যখন দুর্ভোগে দিন কাটাচ্ছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটছে, ঠিক সেই সময়ে টেকনাফ-কক্সবাজার সড়ককে কেন্দ্র করে মাদক পাচারের অপতৎপরতা থেমে নেই।

মানবিক সংকটের মধ্যেও ইয়াবা কারবার সক্রিয় থাকায় এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে মাদক পাচারে নারীদের সম্পৃক্ততার ঘটনাও উদ্বেগজনক হারে সামনে আসছে। সেই ধারাবাহিকতায় এবার উখিয়ায় রোকসানা বেগম (৩৫) নামে এক নারী ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে সহকারী পরিচালক কাজী দিদারুল আলম-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় রোকসানার বহন করা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে মোট ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া রোকসানা বেগমের স্বামী আবদুল জলিল। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উখিয়া থানায় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।