, ,

ঢাবির ব্যবস্থাপনা বিভাগে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ৩.০’ অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমপিএইচআরএম) প্রোগ্রামের উদ্যোগে “Redefining HR Leadership in an Era of Continuous Change” শীর্ষক প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ৩.০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৮ মে ২০২৬, বিকেল ৩টায় কলা অনুষদের আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি জনাব এ এইচ এম কামাল, এফসিএমএ এবং মারিকো বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর-হিউম্যান রিসোর্সেস জনাব কে. এম. সাব্বির আহমেদ।
বক্তারা সমসাময়িক এইচআর নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। আধুনিক প্রতিষ্ঠানে ডাটা, প্রযুক্তি, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এইচআর অ্যানালিটিক্সের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা।
এছাড়া কৌশলগত জনবল ব্যবস্থাপনা, সাংগঠনিক রূপান্তর, ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে এইচআর পেশাজীবীদের পরিবর্তিত ভূমিকা সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন বক্তারা।
অনুষ্ঠানে ডিস্টিংগুইশড ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন এমপিএইচআরএম প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দিন।
শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনায় পরিবর্তনশীল সময়ে অভিযোজনমূলক নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, মানবকেন্দ্রিক সাংগঠনিক সংস্কৃতি, উদ্ভাবন এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।