, ,

বগুড়ায় এপিবিএনের অভিযান,, হারানো ৭১ মোবাইল ফেরত পেলেন মালিকরা।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অভিযানে ৭১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এদিকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে এপিবিএন সাইবার ক্রাইম সেল।১৪ অক্টোবর উদ্ধার করা এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এপিবিএন সূত্রে জানা গেছে। সাধারন জনগণের হারিয়ে যাওয়া ৭১ টি মোবাইল ফোন ফেরত দেয়া উপলক্ষে বগুড়া এপিবিএন বগুড়া কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৭১ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এপিবিএন সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ব্র্যান্ডের ৭১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম সেল। উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩ হাজার ৬৮৬ টাকা। এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার দুটি ঘটনায় হাতিয়ে নেওয়া ১৩ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিবিএন বগুড়ার অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. শহীদ আবু সরোয়ার, পুলিশ সুপার মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস প্রমুখ।