ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম, দাইনুর, রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ২৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৬,৩৪,৭৫০ /-(ছয় লক্ষ চৌত্রিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি ফুলবাড়ি।






