ছবির ক্যাপশন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া।
রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া।
বুধবার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টার নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক বিভিন্ন বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তারা মতবিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌজন্য সাক্ষাৎকালে দেশের সামগ্রিক উন্নয়ন, জনগণের কল্যাণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাতে জনতার অধিকার পার্টির মহাসচিব এম. এ. রাজা রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পায় বলে জানা গেছে।







