, ,

পার্বতীপুরে যুব সমাজকে ক্রীড়ামুখী করতে আতিয়ার রহমানের উদ্যোগ

নিউজটি শেয়ার করুন

যুব সমাজকে মাদক, জুয়া ও অনলাইন আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়র প্রার্থী আতিয়ার রহমান। পৌর এলাকার বিভিন্ন খেলার মাঠে গিয়ে তরুণদের উৎসাহিত করার পাশাপাশি তাদের হাতে তুলে দিচ্ছেন খেলার বল।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর পৌরসভার সরকারপাড়া মাঠে যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আতিয়ার রহমান। এ সময় তিনি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন।
পরে তিনি পৌরসভার পুরাতন বাজার এলাকার আব্দুস শাফি মেমোরিয়াল স্কুল মাঠে গিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে খেলার বল তুলে দেন। এ সময় তিনি তরুণদের মাঠমুখী হওয়ার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গড়তে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ মাদক, জুয়া ও বিভিন্ন ধরনের অনলাইন আসক্তিতে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় তাদের মাঠমুখী করে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আতিয়ার রহমান বলেন, যুব সমাজ একটি দেশের শক্তি। তাদের নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন। তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।