, ,

পার্বতীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক আলোচনা সভা

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় পার্বতীপুর পুরাতন বাজারস্থ পৌর জাতীয় পার্টির কার্যালয়ে এ সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট জুলফিকার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. কাজী আব্দুল গফুর।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তালাল ওয়াসিম মানিক, রজব আলী লালবাহাদুর (২নং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি), লুৎফর হোসেন (উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি), মো. বকুল (৭নং মোস্তফাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক), মো. বাচ্চু (৯নং হামিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক), মো. আরিফুল ইসলাম (১০নং হরিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি), একরামুল হক (পৌর জাতীয় পার্টির সদস্য) এবং জীবন বুকমার পাল (দিনাজপুর জেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক)।
আলোচনা সভায় জাতীয় পার্টির দলীয় সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।