, ,

“পলাশবাড়ী বাতানটেক বাডস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

নিউজটি শেয়ার করুন

পলাশবাড়ী, আশুলিয়া। বাডস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান সুজন স্যার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য প্রদান করে। শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের স্মৃতিগুলো আমাদের জীবনের অন্যতম সেরা সময় হয়ে থাকবে।” এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মো: রবিউল ইসলাম । পরে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক সফলতা কামনা করেছে।