পরশুরাম সহকারী কমিশনার (ভূমি) অফিসে দাপিয়ে বেড়াচ্ছে দলিল লিখক ইলিয়াস ও ভুট্টো নামে দালাল।
এরমধ্যে পরশুরাম স্টেশন রোডে নিজস্ব কক্ষই ভুট্টোর অলিখিত অফিস। তাদের মূল কাজ হচ্ছে বিশেষ করে ভুমির খাজনা, খারিজ ও মিস কেস সহ বিভিন্ন ভুমি বিষয়ক সমস্যা সমাধানে আসা ব্যক্তিদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা। দলিল লিখক ইলিয়াস এসি ল্যান্ডের বন্ধু হিসেবে এবং ভুট্টো এসি ল্যান্ড ও সার্ভেয়ার এর খাস লোক হিসেবে পরিচিত। তাই তারাই বাইর থেকে এসব কাজের তদারকি করে। তাদের মাধ্যমে জমিসংক্রান্ত কাগজপত্র না এলে কারও পক্ষে ভুমি সংক্রান্ত সেবা পাওয়া প্রায় অসম্ভব। সরেজমিন অনুসন্ধান, একাধিক দালাল এবং সংশ্লিষ্ট অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরশুরাম এসি ল্যান্ড অফিসের অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ হওয়ায় ওই অফিসে অন্য দালালদের দৌরাত্ম্য কমলেও ভুট্টো ও ইলিয়াসের দৌরাত্ম্য একটু ও কমেনি। তারা এসি ল্যান্ডের চোখ ফাঁকি দিয়ে অথবা এসি ল্যান্ডের অনুপস্থিতিতে অফিসে অবস্থান করে ভুমি সংক্রান্ত সেবা নিতে আসা সেবা প্রত্যাশীদের কাজ যথাক্রমে খারিজ খাজনা ও মিসকেস জাতীয় সমস্যা সমাধানের করে দেয়ার নাম করে সাধারণ মানুষকে জিম্মি করে অনৈতিক ভাবে মোটা অংকের অর্থনৈতিক সুবিধা নিচ্ছে।বিশেষ করে বিভিন্ন বড় বড় জমির মালিকদের
মিস কেস ও খারিজের কন্ট্রাক্ট নেয় ভুট্টো ও ইলিয়াস। ভুট্টো কে প্রায়সময় সন্ধ্যায় পরশুরাম ভুমি(সহকারী কমিশনার) অফিসের সার্ভেয়ার এর সাথে পরশুরাম ইসলামী ব্যাংকের সামনে অথবা গরু বাজারের আশেপাশে ভুমি সংক্রান্ত বিষয়ে শলা পরামর্শ করতে দেখা যায়।এসি ল্যান্ড অফিসিয়ালি কাজে অফিসের বাইরে থাকাকালীন সময়ে তারা হাতে জমির দলিলসহ বিভিন্ন কাগজপত্র নিয়ে ভুমি অফিসে ঘুরঘুর করতে দেখা যায়।
এসি ল্যান্ড অফিসের এক দালাল বলেন, পরশুরামে বর্তমানে এই দুজনে দালাল এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী খুবই বেপরোয়া। তাদের কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না। এসি ল্যান্ড শাফায়েত নুর ভুমি অফিসে বহিরাগত ও দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। কিন্তু ওই দালালরা নিজেদের স্হানীয় ভুমিসেবা প্রত্যাশীদের কাছে নিজেদের প্রভাবশালী এবং এসি ল্যান্ডের খাস লোক ও বন্ধু বলে তাদের এসি ল্যান্ড শাফায়েত নুরের কক্ষে ঢুকতে কোনো অনুমতির প্রয়োজন হয় না বলে প্রচার করে । সুত্র জানায়,মিস কেসের রায় পাইয়ে দেয়ার নাম অথবা জমি খারিজ ও ভুমি সংক্রান্ত সমস্যা সমাধান করে সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা নেয়া হয় তার একটি ভাগ চলে যায় এসি ল্যান্ড অফিসের কয়েকজন কর্মচারীর কাছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এসি ল্যান্ডের কঠোর অবস্থানের কারনে কয়েকজন দালাল নিয়মিত উপজেলা ভুমি অফিসে না আসলে ও তারা দাপিয়ে বেড়াচ্ছে পৌর ভুমি অফিসে। কাজের নামে মাঝে মধ্যে চিথলিযা ভুমি অফিসে ও যাচ্ছে ।আবার ওই দালালদের সঙ্গে ওই ইলিয়াস ও ভুট্টো দালালের যোগসাজশ রয়েছে। বড় কোনো মামলা থাকলেই তারা ভুট্টো অথবা ইলিয়াসের কাছে পাঠিয়ে দেয়।
এসি ল্যান্ড অফিসের একটি সূত্র জানায়, এই দুজন ছাড়া পরশুরাম সেটেলম্যান্ট অফিসের নকলনবীশ সাদ্দাম ও এই দালালীর সাথে যুক্ত । ভুমি সংক্রান্ত দালালীর কাগজপত্র বিভিন্ন অফিসে আনা নেয়ার জন্য ওই সাদ্দাম তার ভাইকে নিযুক্ত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার অন্য এক অফিসের কর্মকর্তা জানান,ওইসব চিহ্নিত দালালরা প্রতিদিন রাস্তাঘাটে অফিসে জমিসংক্রান্ত দলিল দস্তাবেস হাতে নিয়ে এত দ্রুত বেগে হাঁটে মনে হয় যেন তাদের কে সরকার বিশেষ কোনো দায়িত্ব দিয়েছে।
স্থানীয় কয়েকজন ভুমি সেবা প্রত্যাশীর বরাতে অনুসন্ধানে জানা যায়, বর্তমান এসি ল্যান্ডের শক্ত অবস্থানের কারণে যদি ও দালালদের দৌরাত্ম কিছু টা কমেছে তবে কয়েকজন দালাল এখনো বেপরোয়া।
এবিষয়ে এসি ল্যান্ড সাফায়েত নূর বলেন, এই অফিসে যদি কোন দালাল ঢুকে বা আনা গোনা করে তাহলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে,দেশের প্রায় প্রতিটি ভূমি অফিসে দালালচক্র ও ঘুষ বাণিজ্যের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নামজারি, খতিয়ান তোলা, খাজনা প্রদান ও রেকর্ড সংশোধনের মতো জরুরি কাজগুলোতেও অতিরিক্ত টাকা ও হয়রানির মুখোমুখি হতে হয়। কর্মকর্তা-কর্মচারীদের একাংশের সাথে গোপন সখ্যের কারণে এই দালালদের দৌরাত্ম্য কিছুতেই কমানো যাচ্ছে না।







