, ,

পটুয়াখালীতে ধানের শীষ মার্কার গণজোয়ার

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী -১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর ২০২৬ সালের ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনী জনসভায় ধানের শীষে মার্কার গণজোয়ারের রূপ নিয়েছে। গতকাল ৪ নভেম্বর নির্বাচনী জনসভা টি ছিল পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে। নির্বাচনী জনসভাটি আয়োজন করেন কমলাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত জননন্দিত বর্তমান চেয়ারম্যান ও বিএনপির অন্যতম নেতা আব্দুস সালাম মৃধা।

নির্বাচনী জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী দক্ষিণ বাংলার সিংহ পুরুষ পটুয়াখালীর উন্নয়নের রূপকার কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল জননেতা আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও অন্যতম নেতা মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের আহবায়ক গোলাম রহমান, পটুয়াখালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ সিদ্দিক, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, জেলা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আল আমিন সুজন, সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা যুবদলের অন্যতম নেতা মো;রফিক সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল সিকদার ও আবুল বশার। আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সাধারন জনতা। জনসভায় সভাপতিত্ব করেন জননন্দিত চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা। সভায় উপস্থিত সর্বসাধারণ নেতৃবৃন্দ ও আমজনতা মনে করেন ২০২৬ সালের ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী জননন্দিত জননেতা আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ প্রতীকে ইতিহাস রচনা করে জয়লাভ করবেন।