বুকের ভিতর নদী বহে
উথাল পাথাল ঢেউ
চর জেগেছে দুকূল ঘিরে
বাস করে না কেউ।
দুচোখ জুড়ে অমাবস্যা
ডুবে গেছে চাঁদ
ভাঁটার টানে ভেঙে পড়ে
হৃদয় নদীর বাঁধ।
নোনা জলে কপোল ভাসে
নিদ্রা বিহীন রাত
সুখের বার্তা নিয়ে আজও
কেউ বাড়ায়নি হাত।
কদম চলে যেই দিকেতে
বহে তুমুল ঝড়
ললাট লিখন পড়ে দেখি
নিজেই নিজের পর।





