, ,

“নারী উদ্যোক্তা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি” শীর্ষক আলোচনা এবং স্বাধীনতা নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত:

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত “নারী উদ্যোক্তা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি” শীর্ষক আলোচনা এবং স্বাধীনতা নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান গত ২২ আগস্ট ২০২৬ ইং রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় সংগীত ও থিম সং পরিবেশন করার পর স্বাধীনতা নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করা হয়। “নারীর স্বাধীনতাই শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরামের প্রধান উপদেষ্টা এস এম দেলোয়ার জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সহযোগী সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাবেক এজিএম (আইন), পূবালী ব্যাংক পিএলসি; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা চৌধুরী, নারী উদ্যোক্তা, সমাজ সেবিকা, সংগঠক ও চেয়ারম্যান, নাবিহা এক্সপ্রেস; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল মালিকী, লেখক, উদ্যোক্তা ও সংগঠক; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ কামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কবি, ব্যবসায়ী ও সংগঠক; দূরদানা হুসেইন (দিলিয়া), নারী উদ্যোক্তা, ইন্টেরিয়র আর্কিটেক্ট ও সিইও, গ্রীন ইউনিক কনস্ট্রাকশন এন্ড ইন্টেরিয়র; বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাসলিমা আক্তার কনিকা, লেখক, নারী উদ্যোক্তা, সংগঠক, প্রতিষ্ঠাতা পরিচালক, সাকসেস অন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ (এসইবিডি) ও স্বত্বাধিকারী, শৈল্পিক স্বাদ; শাহানা হক, নারী উদ্যোক্তা, প্রশিক্ষক, সংগঠক ও চেয়ারম্যান, স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থা; উদ্যোক্তা, ব্যবসায়ী এবং মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন তাসনিয়া মারুফ সুমি, লেখক, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও সংগঠক এবং নাহিদ নাসিম মুন, নারী উদ্যোক্তা, আবৃত্তিকার, উপস্থাপক ও সংগঠক। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এম দেলোয়ার জাহান, উদ্যোক্তা, ব্যবসায়ী, মেন্টর, মোটিভেশনাল স্পিকার, সম্পাদক, প্রকাশক, সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব, শতাধিক গ্রন্থের প্রণেতা ও প্রধান উপদেষ্টা, স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম।

আলোচনা সভায় বর্তমান বাজারে শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে নারী উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধির উপর বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, শিল্প, বাণিজ্যের বৈশ্বিক প্রভাব যেন বাংলাদেশে পড়তে না পারে এবং বৈষম্যহীন বাজার ব্যবস্থা গঠনে ক্রেতা-বিক্রেতার সমন্বয়ে ক্রয়-বিক্রয় সেবা ন্যায্য মূল্যে প্রদান করা সম্ভব হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। এই লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে অর্জনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ, শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে যেন প্রভাব না পড়ে।

সবশেষে আমন্ত্রিত অতিথি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।