ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
এ সময় বক্তব্য দেন মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু সায়েদ, হাজী শাহাবুদ্দিন, মাইনউদ্দিন আহমেদ, মফিজুর রহমান মুকুল, হযরত আলী ও আশরাফ হোসেন রুবেল।
আলোচনা সভায় উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে প্রায় ছয় হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম মুরাদ। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।







