, ,

নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে কবির মাজারে শ্রদ্ধা নিবেদন

নিউজটি শেয়ার করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার (১২ ভাদ্র) কবির মাজারে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির মাজারে সমবেতভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে। জাতীয় কবি, সাম্যের কবি এবং দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ কর্মসূচিতে নজরুলপ্রেমী, ভক্ত ও সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কবির মহাপ্রয়াণ দিবসে তাঁর মাজারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কবির প্রতি সম্মিলিত শ্রদ্ধা প্রকাশ করা হবে।

‘বিদ্রোহী দ্যা নজরুল সেন্টার’-এর পরিচালক আবদুল্লাহ আল মামুন এক বার্তায় সকল নজরুল অনুরাগী, ভক্ত ও সাধারণ জনগণকে যথাসময়ে কবির মাজারে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, কবির প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে এই আয়োজন গুরুত্বপূর্ণ। সকলের উপস্থিতি কবির প্রতি সম্মিলিত শ্রদ্ধাবোধকে আরও বেগবান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।