প্রাইভেট কার ও ইঞ্জিন চালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার( ২৬ ) এর অকাল মৃত্যু হয়।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর জেলা পরিষদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কার ইঞ্জিন চালিত রিক্সাকে জোরে ধাক্কা দিলে মৌমিতা রিক্সার উপর থেকে রাস্তার উপরে পড়ে তার মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মুন্সিপাড়ার বাসিন্দা তরুণ হালদারের মেয়ে। তার গ্রামের বাড়ি ডুমুরিয়ায়। এ বিষয়ে খুলনা থানার অফিসার ইনচার্জ ওসি কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছে। মৌমিতার মর্মান্তিক মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে বলেন নগরীর ইঞ্জিন চালিত রিক্সা খুবই ভয়ঙ্কর। এ খবর শোনা মাত্র খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।।







