নিজস্ব প্রতিবেদন : দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র ফটো সাংবাদিক মোঃ আক্তার হোসেন মিলন নবনির্বাচিত এমপি হামিদুর রহমান হামিদ ভাইকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঢাকা-৭ আসনের গণমানুষের প্রিয় নেতা হামিদুর রহমান হামিদ ভাই এবং পরিশ্রমী সংগঠক এমদাদ পাটোয়ারী ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ, ছবি তোলা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
দৈনিক স্বদেশ বিচিত্রার পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি হামিদুর রহমান হামিদ ভাইয়ের সফলতা, সুস্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করা হয়।







