, ,

দুর্গাপূজার নিরাপত্তায় কেশবপুরে রাতভর মন্দির পরিদর্শনে পুলিশ

নিউজটি শেয়ার করুন

অমিতাভ চৌধুরী, কেশবপুর (যশোর): শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছে পুলিশ। মহাষষ্ঠীর রাতে এসআই ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছে। দুর্গোৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এসআই ইমরান হোসেনের নেতৃত্বে শিমুল রহমান, মিলন হোসেন ও দুই কনস্টেবল বগা সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁরা মন্দিরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে এসআই ইমরান হোসেন বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করছি। কেশবপুরের প্রতিটি পূজামণ্ডপে যেন ভক্তরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারেন, সে জন্য পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের এই পরিদর্শন কার্যক্রম সারা রাত অব্যাহত থাকবে। সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

পুলিশ সদস্যরা মহাষষ্ঠীর রাত থেকে সারা রাত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। দুর্গোৎসব চলাকালে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।