ফুল ফুটেছে চাঁদ উঠেছে
অনেক দিনের পরে
এমন দিনে দুঃখ শুধুই
নেই যে তুমি ঘরে।
এলিফ আমার প্রজাপতি
ফুলের শুনাই গান
ফোঁকলা দাদুর মিষ্টি হাসি
আমার দুষ্টু জাভিয়ান।
আমার দুই নয়নে দুটি তারা
স্বপ্ন ছবি আঁকা
দাদুদের কথা ভাবতে গেলে
বুকটা করে খাঁখাঁ।
আমার ঘরে শুক্লাদশী
বসেছে চাঁদের মেলা
রাতের শেষে দেখতে যদি
সোনা রোদের খেলা।
চাঁদের হাটের বেচা-কেনায়
থাকলে না যে সাথে,
কেমন করে থাকি বলো
আমরা দুধে-ভাতে!



