, ,

দিনাজপুরে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির পাঁচ মাস কারাদণ্ড

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের বিরলে গাঁজা সেবনের দায়ে আজিমউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে বিজিবির একটি টহল দল তাকে আটক করে।

বিজিবি জানায়, ২৫ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবির ধর্মজান বিওপির টহল দল বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর ঈদগাহ মাঠসংলগ্ন শালবাগান এলাকায় অভিযান চালায়। সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় আজিমউদ্দিনকে এক পুরিয়া গাঁজা ও একটি মাটির কলকি সহ আটক করা হয়।

আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক আহমেদ পাঁচ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন। পরে আদালতের উপস্থিতিতে জব্দ করা গাঁজা ও কলকি ধ্বংস করা হয়।

ঘটনার পর সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বিরল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সংস্থাটি জানায়, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।