দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি আয়োজনে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে,
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে, প্রধান আলোচক ছিলেন, জিআইএস স্পেশালিষ্ট বেটস এর প্রকৌশলী ফাহিম শাহরিয়ার প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা,উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।







